মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা 

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের আলিপুরের আলিমুজ্জামান ব্রীজের নীচ থেকে প্রান্ত মিত্র নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার  সকাল ৭টার দিকে কোতয়ালী থানা পুলিশ তার লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত প্রান্তের শরীরের বিভিন্ন স্থানে কোপানের চিহ্ন ছিল।
জানা যায়, নিহতের বাড়ী শহরের ওয়্যারলেস পাড়ায়। তার পিতার নাম বিকাশ মিত্র। প্রান্ত মিত্র ফরিদপুরের সরকারী রাজেন্দ্র কলেজের অর্নাসের তৃতীয় বর্ষে পড়ালেখা করতো।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে প্রান্ত মিত্রের এক বন্ধু ফোন করে জানায় তার বোনের রক্ত লাগবে। এ কথা শোনার রাতে সে বাসা থেকে বের হয়। এরপর আর বাড়ী ফিরেনি। সকালে কুমার নদের পাড়ে একটি রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।
ফরিদপুরের কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin