বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে কুমার নদের দখল-দূষণরোধে সচেতনতামূলক  লিফলেট বিতরণ ও র‍্যালী 

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ৪:৪১ অপরাহ্ন

ফরিদপুর
ফরিদপুরে কুমার নদের দখল ও দূষণরোধে জনসচেতনতামূলক র‌্যালী ও লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
 বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালীটি মুজিব সড়ক প্রদক্ষিণ করে আলীপুরের মোড়ে পৌছে।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরে কুমার নদ দূষণ ও দখলরোধে কচুরিপানা অপসারণের পর এখন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। যারা এই দখল ও দূষণের সাথে জড়িত থাকবে তাদের জরিমানা নয়, জেল দেওয়া হবে।
এরপর কুমার নদের দূষণের ব্যাপারে সচেতনতা তৈরি করতে তিতুমীর বাজার ও হাজী শরিয়তউল্লাহ বাজার সহ আশেপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে পৌর মেয়র অমিতাভ বোস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুরের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin