বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে কুমার নদে  কচুরিপানা অপসারণ কাজ শুরু

Reporter Name / ১২১ Time View
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩, ৩:৩০ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে কুমার নদ রক্ষায় কচুরিপানা অপসারণের কাজ শুরু হয়েছে।
 শনিবার সকালে পৌর বিসর্জন ঘাটে এর উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসময় পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিএনসিসি ও রোভার স্কাউটস সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাধারণ জেলে সম্প্রদায়ের সাথে শহরের সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাজে অংশ নেন।
দখল ও দূষণে মৃতপ্রায় কুমার নদের কচুরিপানা অপসারণের উদ্যোগে শহরবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আজ চরকমলাপুর থেকে আলীপুর ১০টি পয়েন্টে ৩ কিলোমিটার পর্যন্ত কুমার নদের এই কচুরিপানা অপসারনের কাজ চলছে।
ফরিদপুরের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহরের প্রাণ এই কুমার নদ রক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে নদীর দূষণরোধ ও নদীর দুই পাড়ের অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin