মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে বিসিক মেলা.

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও জেলা প্রশাসনে উদ্যোগে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।
শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে বেলু উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি এ.কে আজাদ।
মেলায় ৩৫টি স্টলে ক্ষুদ্র উদ্যোক্তরা তাদের পণ্যনিয়ে হাজির হয়েছেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ.কে আজাদ এমপি বলেন, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিয়ে তাদের আগ্রহী করে তোলা গেলে এ খাতে বেশি উন্নয়ন হবে। আমরা বিশ্বাস করি শুধু শিল্প খাত নয়, আগামী কয়েক বছরের মধ্যে সবার সহযোগিতায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে উন্নয়নের শিখরে পৌঁছে যাবে।
তিনি আরো বলেন, ফরিদপুর বিসিক শিল্পনগরিকে সক্রিয় করতে হবে, প্রয়োজনে ওই সকল উদ্যোক্তাদের সহযোগিতা করে দাড় করাতে ভূমিকা রাখতে হবে। তবেই এ জাতীয় উদ্যোগ সফল হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিক অঞ্চলিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, বিসিক কর্মকর্তা মানছুরুল করিম প্রমুখ ।
মেলায় ৩৫টি স্টলে সিল্কের শাড়ি-কাপড়, থ্রি পিস, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি করা হচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে বলেও উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin