সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

Reporter Name / ২২২ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:১৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায়  তন্বী আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত  মরদেহ উদ্ধার করা হয়েছে।
তন্বী ওই গ্রামের নূর ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে বলে জানা যায়।
গত রবিবার (০৫ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়েই রাতে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার (০৬ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এব্যাপারে গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মো. পারভেজ মাতুব্বর জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ পাটের রশি দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি।
অপরদিকে দিকে ওই গৃহবধূর পরিবারের দাবী, গৃহবধূ তন্বীকে হত্যা করে স্বামীর বাড়ির লোকজন ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছেন। আমরা এ হত্যার বিচার চাই।
এ বিষয়ে ফরিদপুরের  সালথা থানার উপ-পরিদর্শক আওলাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা কি-না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এর আসল কারণ জানা যাবে।  এছাড়া এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin