মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে গ্রামীণ ঐতিহ্যের লাঠি ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
যুবসমাজকে নেশা ছেড়ে খেলায় ফেরানোর প্রত্যয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
মঙ্গলবার (২৯ শে অক্টোবর) বিকালে জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পরমানন্দপুরে মীর ইন্তাজ আলী ফাউন্ডেশনের আয়োজনে “আমরা বিএনপি পরিবার” এর উপদেষ্টা আলমগীর কবিরের সহযোগীতায় অনুষ্ঠিত লাঠিখেলায় তিনটি দল অংশগ্রহন করে। খেলা শেষে মাগুরা জেলা শ্রীপুর দল ও ফরিদপুরের মধুখালী দলকে যৌথভাবে বিজয়ী ঘোষনা করা হয়।
পরে হা-ডু-ডু খেলা প্রতিযোগিতায় লক্ষী নারায়নপুর দল শ্রীপুর দলকে ০৪-০১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে। উভয় খেলা পরিচালনা করেন পরমানন্দপুরের আব্দুস সোবহান মোল্লা।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin