বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন সখীপুরে স্বতন্ত্র প্রার্থী প্রচারে বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন পল্লবীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার ভোটকেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা: সেনাবাহিনী আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৮ আসামি ট্রাইব্যুনালে উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র গফরগাঁওয়ের ১৬ ইউনিটের গণজোয়ারে বলে দেয় হাঁস মার্কার বিজয় নিশ্চিত মানুষের স্বাধীনতা ও কথা বলার অধিকারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে: তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে তিন উপজেলায় চেয়ারম্যান  নির্বাচিত হলেন যারা

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী (আনারস প্রতীক) নিয়ে জেল থেকেই চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মধুখালীতে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
বুধবার ( ৮ই মে) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন শেষে বেসরকারি ভাবে ফলাফল ঘোষনা করা হয়।
ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফরিদপুর জসিমউদ্দিন হলে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সামচুল আলম চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে ৩১৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান মিঠু (টেলিফোন) প্রতীক নিয়ে পেয়েছেন ৩০০০৯ ভোট।
মধুখালীতে চেয়ারম্যান পদে বর্তমান ভাইস মোহাম্মদ মুরাদুজ্জামান (দোয়াত-কলম) প্রতীক নিয়ে ২৯৪৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আহসানুজ্জামান আজাউল (ঘোড়া) প্রতীকে ১৮৪৮৫ ভোট পেয়েছেন।
এছাড়া চরভদ্রাসনে চেয়ারম্যান পদে আনোয়ার আলী (আনারস) ১৬০১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ (টেলিফোন) প্রতীক ১০৪৫৪ ভোট পেয়েছেন।
ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় ছিলো। এছাড়াও ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন।
ফরিদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলায় নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তিন উপজেলায় ৬,৫৯,৩২৪ ভোটের মধ্যে ৩০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin