মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে পাচারের সময় ২০ টন সরকারি চাল সহ আটক ২

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুরে অবৈধভাবে ২০ মেট্রিক টন সরকারি চাল পাচারকালে একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।
আটক চালকের নাম শেখ জাফর। তিনি ফরিদপুর জেলা সদরের বাখুন্ডা এলাকার বাসিন্দা। অপর আটক হেলপার সুমন চোকদার পশরা এলাকার বাসিন্দা।
ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে করে চাল পাচারের সময় তাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকে থাকা ২০ মেট্রিক টন চাল জব্দ করা হয়। পরে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ‘ট্রাকের চালসহ আটক হওয়া দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো হবে।’
ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার জানান, ‘এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গুদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসঙ্গে করে ট্রাকে নিচ্ছিলেন। এ ব্যাপারে আরও বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin