বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফ‌রিদপু‌রে বিদেশী ভাষায় উপস্থাপিত হবে৭ই মা‌র্চের ভাষণ   

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:১৮ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফ‌রিদপু‌রে জেলা প্রশাস‌নের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহা‌সিক ৭ই মা‌র্চের ভাষণ সাত‌টি বি‌দে‌শি ভাষায় উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হ‌য়ে‌ছে। একই সঙ্গে ভাষণ উৎস‌বের পুরস্কার বিতরণ করা হ‌বে।
এ অনুষ্ঠান উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল বৃহস্প‌তিবার (২৩শে মার্চ) বি‌কেল ৩টায় স্থানীয় শেখ জামাল স্টে‌ডিয়া‌মে আয়ো‌জিত এ অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাক‌বেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার জানান, ৭ই মার্চ বাঙালী জাতীর একটি ঐতিহাসিক দিন। সারা বিশ্বের মানুষের কাছে জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণটি ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  শেখ জামাল স্টেডিয়ামে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে এ ভাষণটি প্রচার করা হবে বলে জানা গেছে।
তিনি আরো জানান,  জাতির পিতার এ ভাষণটি বিভিন্ন ভাষায় উপস্থাপন করার লক্ষ্যই হচ্ছে, বিভিন্ন দেশের মানুষ এ ভাষণটি শুনে উদ্বুদ্ধ হবে। আমরা চাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের এ ভাষণটি আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি পাবে এবং এই দিনটি আর্ন্তজাতিক ভাষণ দিবস হিসাবে পালন হবে। ইতোমধ্যেই সাত বিদেশি ভাষায় (ইংরেজি, এ্যারাবিক, ফান্স, স্প্যানিশ, চাইনিজ, কোরিয়া, হিন্দি) উপস্থাপিত ভাষণটির সকল কার্যক্রম শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin