সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধার উপর হামলা, আহত-৩

Reporter Name / ৪২৪ Time View
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২:৩১ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট সহ তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের মৃত ছামাদ শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮) এর সাথে পার্শ্ববর্তী কল্যাণপট্টি গ্রামের মোঃ মিন্টু ফকিরদের জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো।
এরই ধারাবাহিকতায় গত (১৪ নভেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ তার ফসলি জমিতে কাজ করতে গেলে মিন্টু ফকিরের ছেলে নাজমুল ফকির (১৬) ও তার পরিবারের সদস্যরা মুক্তিযোদ্ধার উপর হামলা চালায় ও পরিবারের সদস্যদের মারপিট করে।
এতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ (৭৮), তার স্ত্রী মোসাঃ রোকেয়া বেগম (৫৮) ও কন্যা মোসাঃ রুশি আক্তার (২০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ বাদি হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় ক্ষোভ ও বিচার দাবী করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
এ ঘটনার অভিযুক্তরা পলাতক থাকায় কোনো বক্তব্য জানা যায়নি।
ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin