বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বৃষ্টিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা চাউলের আশায়

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর শহরের টেপাখোলা বাজারে বৃহস্পতিবার ভোর রাত থেকে বৃষ্টিতে  ভিজে ওএমএস এর চাউল, আটা নেওয়ার জন‍্য পুরুষ ও মহিলারা লাইন ধরে দাড়িয়ে আছে। সরেজমিনে বৃহস্পতিবার( ১ আগষ্ট ) সকালে গিয়ে এ দৃশ্য দেখা যায়। জানা যায়, সকাল ৯টা থেকে কম দামে সরকার প্রদত্ত চাউল আটা দেওয়ার কথা থাকলেও ডিলার দেওয়া শুরু করে সকাল ১০ টা থেকে প্রতিদিন ২০০শত  গরিব পরিবারের মধ্যে দেওয়ার কথা থাকলে ও অনেকে ঠিক মতো পায়না বলে অভিযোগ রয়েছে।রাশেদা বেগম, রহিমা, সাব্বির, সালাম নামের একাধিক  ব‍্যাক্তিরা জানান,সকাল ৯টায় দেওয়ার কথা কিন্তু ডিলার ১০ টার আগে দেওয়া শুরু করে না।  আজ এই বৃষ্টির মধ্যে ভোরে এসে দাঁড়িয়ে আছি। ভোরে না আসলে পাওয়া যায় না।
চাউল ও আটার ডিলার জলিল শেখ জানান,  খাদ্য অফিসের লোক আসারপর চাউল, আটা দেওয়া শুরু করতে হয় কিন্তু  তারা ৯টায় না এসে ১০ টার সময় আসে এতে আমার করার কিছুই থাকে না,বাধ‍্য হয়ে দেরিতে দিতে হয়।
প্রতিদিন ৫ কেজি চাউল ৩০ টাকা দরে এবং ৫ কেজি আটা ২৫ দরে দেওয়ার জন‍্য সরকার নির্ধারণ করে দিয়েছে।
কিন্তু অভিযোগ রয়েছে তারা ৩ কেজি করে সাধারণ জনগনকে চাউল ও আটা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin