বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে বোয়ালমারীর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

Reporter Name / ১৩৩ Time View
Update : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ২:০৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে এর সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা।
এর আগে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিস্ক্রিয়তার কারনে ফরিদপুর জেলার আওতাধীন বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইলো। অতিসত্বর নতুন কমিটি ঘোষণা করা হইবে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা জানান, মেয়াদ উত্তীর্ণ ও দীর্ঘদিন সাংগঠনিক নিস্ক্রিয়তার কারনে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
ফরিদপুরে দীর্ঘ দিন ধরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দোলের কারনে ৯ টি উপজেলায় সাংগঠনিক তৎপরতা নেই বললেই চলে। তারমধ্যে ফরিদপুর সদর উপজেলা অন্যতম । বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ জীবিত থাকা অবস্থায় সাংগঠনিক যেই কর্মকান্ড ছিল তা কিছুই নেই ।
 নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপির ও কামাল ইউসুফের অনুগত সাধারন নেতা কর্মীরা জানান , তার মেয়ে চৌধুরী নায়েবা  ইউসুফ  তার পিতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক উত্তরসুরি হিসেবে সঠিক সাংগঠনিক দায়িত্ব পালনে ব্যর্থ  এবং পুরাতন সিনিয়র ও পরীক্ষিত বিএনপির নেতা কর্মীদের সাথে তার কোন রাজনৈতিক যোগাযোগ নেই বলে ও অভিযোগ রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin