সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ভাংচুর,হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে”মানববন্ধন 

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে  ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা,হত্যা,মন্দির ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের সম্মিলিত হিন্দু সমাজের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার ( ১০ আগষ্ট)  বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ফরিদপুরের বিভিন্ন হিন্দু সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
 প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে  বক্তব্য রাখেন ‌ শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নির্মল বন্ধু ব্রহ্মচারী, ননীগোপাল রায় , ডাক্তার প্রকাশ স্বরূপ অপু, অজয় কুমার রায়, রাম দত্ত , শ্যামল কর্মকার, শিপ্রা গোস্বামী , সিতাংশু মিত্র কিংকর , সুকেশ সাহা প্রমুখ।
উল্লেখ্য, এর আগে একাধিক স্থান থেকে বিভিন্ন মিছিল ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে উপস্থিত হয়। এটি শহর প্রদক্ষিণ  শেষে গোয়ালচামটের শ্রীধাম শ্রী অঙ্গনে গিয়ে শেষ হয়।
এদিকে আগামীকাল রবিবার ( ১১ ই আগষ্ট)  বিকেল তিনটায় একই দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে  সংগঠকেরা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin