বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে মহাসড়কে  প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ২:৫২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসফিয়া আক্তার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মাজেদ হাসান গুরুতর আহত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  রয়েছে।
সরেজমিনে গেলে স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সুত্রে  জানা যায়, ফরিদপরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের দুলাল তালুকদারের মেয়ে স্থানীয় রোকেয়া বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাসফিয়া আক্তার মোটরসাইকেলে চড়ে বাজারের দিকে যাচ্ছিল।
বেলা ১১টার দিকে মহাসড়ক দিয়ে যাবার সময়  দ্রুতগামী মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে মারা যায় তাসফিয়া আক্তার।
 করিমপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, স্কুলছাত্রী তাসফিয়াকে হাসপাতালে নেবার পর সেখানে তার মৃত্যু হলে কর্তব্যররত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং অপরজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin