শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে যুবদলের সহ-সভাপতি পিংকু ও তাবরীজকে বিশাল সংবর্ধনা 

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৩৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু ও বেনজির আহমেদ তাবরীজকে ব্যাপক পরিসরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
 বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে শহরের জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি বিশাল অভিনন্দন মিছিল বের করা হয়। শহরের জনতা ব্যাংকের মোড় হয়ে মিছিলটি আলীপুরে নওয়াব আলী টাওয়ারের সামনে পৌছে সমাবেশ করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু তাকে যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহাবুবুল হাসান পিংকু বলেন, যুবদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের জনগণের ভোটাধিকার ও  গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজ।
উল্লেখ্য , সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠনের ৯ মাস পরে গত ২২ ফেব্রুয়ারি যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে  মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু সহ-সভাপতি এবং  বেনজির আহমেদ তাবরীজ ফরিদপুর বিভাগীয়  সহ-সভাপতি মনোনীত হন।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বৃহত্তর ফরিদপুর সহ সারাদেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin