মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  শিক্ষার মান নিশ্চিতকরণে কর্মশালা

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মাধ্যমিক স্তরের মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসন উদ্যোগ মঙ্গলবার ( ১৮ ই এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় ‌ শহরের  অম্বিকা মেমোরিয়াল হলে মাধ্যমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিপিএ) , বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশিকুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ্জামান রিশাদ প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা  কর্মশালায় জানান, সরকার মাধ্যমিক স্তরে শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে এর সুফল আসতে শুরু করছে। এই সরকারের আমলে দেশ থেকে নকল চিরতর নির্মূল হয়েছে। সকল বোর্ড পরীক্ষায় পাসের হার অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরো জানান, সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে শিক্ষকসহ শিক্ষার সাথে সংশ্লিষ্টদের অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin