রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে শ্রমিক দিবসে রিক্সাওলাদের ডিসির ছাতা বিতরণ

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪, ৪:১৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
আন্তর্জাতিক  শ্রমিক দিবসে তীব্র তাপাদহ মোকাবেলায় ফরিদপুরের রিক্সা শ্রমিকদের মাঝে ছাতা, সুপ্রিয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (১লা মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফরিদপুর শহরের রিক্সা চালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তর্জাতিক  শ্রমিক দিবসে তীব্র তাপাদহ মোকাবেলায় রিক্সা চালক শ্রমিকদের একটি করে ছাতা, সুপ্রিয় খাবার পানি ও দুইটি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ  নেওয়া হয়। পরে শহরের সকল রিক্সাওয়ালাদের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।
এর আগে তীব্র তাপাদহে জেলা প্রশাসন খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ শহরের জনতা ব্যাংকের  মোড়ে ও বাসস্ট্যান্ড এলাকায় উদ্বোধন করেন।
এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো কামরুল আহসান তালুকদার বলেন, শ্রমিক দিবসে রিক্সাওয়ালাদের জন্য তীব্র তাপাদহ মোকাবেলায় ছাতা, পানি ও স্যালাইন দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন কমপক্ষে দুইশো মানুষকে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin