সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে সীমানা বিরোধের জেরে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Reporter Name / ১৮৬ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ১:৪৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
প্রতিপক্ষের হামলায় আহত ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের  আদম মোল্লার ডাঙ্গী গ্রামের কবির মোল্লার স্ত্রী নাসিমা বেগম মারা গেছেন।গত শুক্রবার রাতে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে খায়রুল মোল্লা জানান, আব্দুল আজিজ শেখের পরিবারের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিলো কবির মোল্লার পরিবারের। প্রভাবশালী আজিজের পরিবারের লোকজন প্রায়শ নানা অসিলায় কবির মোল্লা ও তার পরিবারের লোকজনের উপরে চড়াও হতো। গত ০৮ মার্চ সন্ধ্যায় বিরোধের জের ধরে আজিজ শেখ ও তার ছেলে রাসেল শেখ পরিবারের লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে কবির মোল্লার বড় ছেলে নজরুল মোল্লাকে মারধর করার চেষ্টা চালায়। এসময় সে আত্মরক্ষায় ঘরের মধ্যে আশ্রয় নিলে হামলাকারীরা ঘরের দরজা ভাঙার চেষ্টা করে। নাসিমা বেগম তাদের নিভৃত করার চেষ্টা চালালে তারা ক্ষুব্ধ হয়ে নাসিমা বেগমকে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ মে মারা যান নাসিমা।
গত শুক্রবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার উপ পরিদর্শক মুজাহিদুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর একজনকে আটক করে আদালতে উপস্থাপন করা হয়। তিনি জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৩০২ ধারা সংযুক্ত করতে আদালতে আবেদন করা হবে। এ সময় তিনি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin