সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  ১৫ টি দেশের প্রতিনিধিদের আশ্রায়ন প্রকল্প পরিদর্শন

Reporter Name / ৩৬৯ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় দুর্যোগ সহনীয় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন এশিয়ার ১৫ টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধি।
বুধবার সকালে নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তারা।
এশিয়া শেল্টার ফোরাম এর কারিতাশ এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, কম্বোডিয়া, ভারত সহ এশিয়ার ১৫ টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এই আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন। এ সময় তারা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন।
আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ছিন্নমূল মানুষেরা কিভাবে ঘুরে দাড়িয়েছে সে বিষয়গুলো সম্পর্কে ধারনা নেন প্রতিনিধি দলের সদস্যরা।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের এই আশ্রায়ন প্রকল্পগুলো অনুকরনীয়, এশিয়ার অন্যান্য দেশেও এই ধারনার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধি দলের সদস্য অনিতা রায়।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার  জানান ,আশ্রায়ন প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদের যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশীদেরও নজর কেড়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin