শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ, পেট্রোল-ডিজেল জব্দ, মালিককে জরিমানা

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নুরুল  আমিন ,ফুলপুর ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি মিনি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল ও ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডের কাড়াহা মোড় সংলগ্ন ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামীয় মিনি পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। জানা গেছে, প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান দীর্ঘ এক মাস ধরে এসব জ্বালানি মজুদ করে পাম্পটি বন্ধ রাখেন, যার ফলে স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় অভিযুক্ত হাবিবুর রহমানকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দকৃত জ্বালানি জনস্বার্থে অন্যান্য চালু ফিলিং স্টেশনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামসহ থানা পুলিশ সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin