সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফুলপুরে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিলেন মা! ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ৬৮৯ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:২০ পূর্বাহ্ন

নুরুল আমিন ফুলপুর(ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৌরসভা গ্রীনরোডে বসবাসরত মাদকাসক্ত ফাহিমকে ভ্রাম্যমান আদালতের পুলিশের হাতে তুলে দিলেন মা। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার ভ্রাম্যমান আদালত আটককৃত ফাহিম (২৫)কে ৬ মাসের কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ জেলা কারাগারে প্রেরণ করেন। যানা যায মৃত আব্দুল্লার ছেলে ফাহিম হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত।

প্রতিদিনের মতো গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতেও সে মাদক সেবন করে বাসায় ফেরে এবং মা ছালমা বেগম ও বোনের ওপর শারীরিক নির্যাতন চালায়। টাকা না দেওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুরও করে। পরিবারের অসহায় মায়ের এম অভিযোগ পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। ফুলপুর থানার ওসি আব্দুল হাদির দিকনির্দেশনায় এসআই আনোয়ার পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।

ভুক্তভোগী মা, বোন এবং ভগ্নিপতির জবানবন্দির ভিত্তিতে এবং ঘটনাস্থলে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ফাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, “আসামি ফাহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামীকাল কারাগারে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin