শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফের এক হলেন রাজ-পরী!

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ন

 

নেটিজেনদের ধারণা মিথ্যা করে দিয়ে ফের একফ্রেমে দেখা গেলো ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ও শরিফুল রাজকে। বুধবার (১৭ আগস্ট) রাতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন এই ঢালিউড দম্পতি। যার বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ছবিগুলোতে দেখা যায়, একসঙ্গে বসে হাস্যর করছেন রাজ-পরী। আবার একটি ছবিতে দুজন দুজনকে জড়িয়ে ধরতেও দেখা যায়। সবগুলো ছবিতেই হাস্যোজ্জ্বল ছিলেন এই দম্পতি। ওই অনুষ্ঠানে একমাত্র ছেলে রাজ্যের জন্মদিন উপলক্ষে কেক কাটেন তারা।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র প্রথম জন্মদিন পালন করেন পরীমণি। তবে জন্মদিনের উৎসবে ছিলেন না রাজ্যের বাবা শরীফুল রাজ। কেননা বেশকিছুদিন ধরেই তাদের সম্পর্কের টানাপড়েন চলছিল। ফলে অনেকেই ধারণা করছিলেন, রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না। তবে নেটিজেনদের সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে ফের একসঙ্গে দেখা গেল রাজ-পরীকে।

প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুল রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাতৃদিনের মাথায় বিয়ে করেছিলেন এই জুটি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin