শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

Reporter Name / ২৫৬ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৬:৩৫ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (৪ জানুয়ারি)। এ উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটির হাজারো নেতাকর্মী।

সকাল থেকেই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হতে ওঠে ধানমন্ডি ৩২ নম্বর। সকালে সংঠনের পক্ষ থেকে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নতুন সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, ঢাকা মহানগর ইউনিটসহ বিভিন্ন থানা ইউনিটের নেতারা। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এ পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনটি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাকসবজি-ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালনের উদ্যোগসহ বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বছরব্যাপি এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin