রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বন্যার আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা করছেন। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।মঙ্গলবার (২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার।প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এবার বন্যার আশঙ্কা আছে। বৃষ্টির প্রভাব পড়বে। সবাইকে বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ঢাকার আশপাশে কৃষি জমি দেখা যায়, সেগুলোতে আবাসন কাজ হচ্ছে। কৃষি কাজ যেন ব্যহত না হয় সেই উদ্যোগ নিতে হবে। ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে। তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য। এছাড়া দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin