শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ, পেট্রোল-ডিজেল জব্দ, মালিককে জরিমানা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী, তাই আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা সম্ভব হবে এবং এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ শেষে কর্মজীবনে যোগ দিতে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin