মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বলিউডে জয়া আহসান

Reporter Name / ৩৪৭ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:৩৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। কয়েক দিন আগেই তার অভিনীত চলচ্চিত্র ‘নকশীকাঁথার জমিন’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়।

বিষয়টি জয়া আহসান বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন। এবার এই অভিনেত্রীকে বলিউডের সিনেমায় দেখা যাবে।

‘করক সিং’ নামের এই সিনেমা নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। সিনেমাটিতে জয়া-পঙ্কজ ত্রিপাঠি ছাড়াও অভিনয় করবেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। এ ছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়।

‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। কলকাতা ও মুম্বাইতে এর দৃশ্যধারণ করা হবে। এই সিনেমাতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এ জন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটিজেনরা।

দুই বাংলার দর্শকরা এখন তাকে চেনেন ‘ডুব সাঁতার’র রেণুকা, ‘গেরিলা’র বিলকিস বানু কিংবা ‘দেবী’র রানু হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘রাজকাহিনী’র রুবিনা, ‘কণ্ঠ’র রমিলা বা ‘ক্রিসক্রস’র মিসেস সেন বলেও চিহ্নিত করেন। কারণ, চরিত্রগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এবং অভিজ্ঞতা-ব্যক্তিত্ব দিয়ে প্রাণবন্ত করে তুলেছেন জয়া আহসান।

সূত্র : আনন্দবাজার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin