মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

”বাল্যবিবাহ,ইভ টিজিং ও মাদক হচ্ছে সামাজিক ব্যাধি”-ইউএনও 

Reporter Name / ৪৯৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৩:১৭ অপরাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে এক হাজারের বেশি শিক্ষার্থীর অংশ গ্রহণে  বাল্যবিয়ে, ইভ টিজিং,মাদক বিরোধী  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।গত শনিবার (২৭ নভেম্বর) সকালে তারা এ শপথ গ্রহণ করে এবং বাল্যবিবাহ, ইভ টিজিং ও মাদককে লাল কার্ড প্রদর্শন করে। শপথগ্রহণকারী শিক্ষার্থীরা ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা  উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও অন্যচিত্র উন্নয়ন সংস্থার সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিপাদ্য ছিল—‘বাল্য বিবাহ,ইভ টিজিং ও মাদককে না বলি, সম্মুখ পানে আত্ববিশ্বাসে এগিয়ে চলি’ ।   বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নরোত্তম রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ । সমাবেশে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের কুফল নিয়ে আলোচনা করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন  , অন্যচিত্রের কোষাধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবু রতন চন্দ্র সরকার, একাডেমিক সুপারভাইজার কমল রায়, বিদ্যালয়ের সকল শিক্ষকগণ প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ,ইভটিজিং ও মাদক বিরোধী তথ্য কার্ড বিতরণ করা হয়।  এর আগে বিদ্যালয়ের দৈনন্দিন সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক ইত্যাদি সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য কাজ করার আহবান জানান ইউএনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin