সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়াল। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ১২টায় উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী ধুনটের বেড়েরবাড়ী এলাকার নুরনবী বাদশা (৬০), শাহানা বেগম (৩৮) ও অটোরিকশাচালক গাবতলী উপজেলার কদমতলীর বাসিন্দা হযরত আলী (৫০)। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পরে ওই এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার এক নারীসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় ওই নারীর শিশুকন্যাসহ (৯) অন্য এক যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই শিশুও মারা যায়।

উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে। অনেকেই আবার বলছে, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin