সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ১০ দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি 

Reporter Name / ২২৭ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪:১০ অপরাহ্ন

ভাঙ্গা( ফরিদপুর)  প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাঙ্গা উপজেলা শাখার আয়োজনে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি বিএনপির ১০ দফা  বাস্তবায়নের দাবীতে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।  শনিবার ভাঙ্গা পৌরসদরের বিএনপির উপজেলা কার্যালয় খন্দকার টাওয়ারের সামনের সড়কে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তারা দেশব্যাপী দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি,তত্তাবধায়ক সরকারের অধীনে অবাধ  ও সুষ্ঠ নির্বাচন, দেশেনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি , তারেক রহমান সহ বিএনপির নেতা- কর্মীদের নামে মিথ্যা মামলায় হয়রানি বন্ধ সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবী জানান।  সভা শেষে উপজেলা বিএনপির আয়োজনে এক আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ন সম্পাদক ফজলে সোবাহান শামীমের সঞ্চালনায়  আলোচনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি হাবিবুর রহমান হাবীব,সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খান হাদিউজ্জামান রাজু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম,ও,এম ওয়াদুদ, কৃষক দলের সভাপতি খন্দকার সাইদুজ্জামান,সাধারন সম্পাদক আবদুস সামাদ,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু,সিরাজ মাতুব্বর, আউয়াল মাতুব্বর, আবু মাতুব্বর, রওনক মুন্সী,জোবায়ের হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin