শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিক্ষোভের সমর্থন করায় ইরানে অভিনেত্রী গ্রেফতার

Reporter Name / ২৮২ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৬:০২ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় খ্যাতিমান অভিনেত্রী তারানেহ আলিদোস্তিকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী চলমান বিক্ষোভ নিয়ে মিথ্য তথ্য ছড়ানোর অভিযোগে সপ্তাহখানেক আগে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (১৭ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইসলামিক রিপাবলিক নিউজ অ্যাজেন্সি (ইরনা) জানিয়েছে, ওস্কারজয়ী মুভি দি সেলসম্যানের নায়িকা আলিদোস্তি ইনস্টাগ্রামে যে পোস্টটি দিয়েছিলেন, তার জের ধরে গ্রেফতার করা হয়েছে। ইরানব্যাপী চলা বিক্ষোভের সময়কার অপরাধের দায়ে ফাঁসিতে জীবন হারানো প্রথম ব্যক্তির প্রতি সংহতি প্রকাশ করে তিনি ওই পোস্টটি দিয়েছিলেন।

 ইরনা আরও জানায়, প্ররোচণামূলক কনটেন্ট প্রকাশের কারণে আরও কয়েকজন ইরানি সেলেব্রেটিকে ‘বিচার বিভাগ তলব করেছে।’ তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

রাষ্ট্রীয় মিডিয়ার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই প্রতিবেদন বলা হয়েছে, আলিদোস্তি যে দাবি করেছেন তার সঙ্গতিপূর্ণ কোনও নথি প্রদান না করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই পোস্টে ৩৮ বছর বয়সী অভিনেত্রী লিখেছেন, ফাঁসি হওয়া ব্যক্তিটির নাম মোহসেন শেকারি। আন্তর্জাতিক সংস্থা এই রক্তপাত দেখার পরও কোন পদক্ষেপ নিচ্ছে না, যা মানবতার জন্য কলঙ্ক। বিক্ষোভ-সংশ্লিষ্ট অপরাধের জন্য গত সপ্তাহে মাজিদরেজা রাহনাভার্দ নামের দ্বিতীয় ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।

আলিদোস্তি আগেও সরকারের সমালোচনা করার কারণে দণ্ডিত হয়েছিলেন। ২০১৮ সালে হেডস্কার্ফ খুলে ফেলা এক নারীর ওপর পুলিশের হামলা চালানোর প্রতিবাদ করায় তাকে পাঁচ মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin