মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিগ বস-১৬’র শিরোপা জিতলেন স্ট্যান

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:২১ পূর্বাহ্ন

শেষ হলো বিগ বসের ১৬তম আসর। রোববার মুম্বাইয়ে সালমান খানের সঞ্চালনায় এই শোয়ের শেষ পর্ব প্রচারিত হয়। এবার শিরোপা জিতেছেন হায়দরাবাদের তরুণ স্ট্যান। তিনি জিতে নিয়েছেন ৩১ লাখ ৮০ হাজার রুপি। এছাড়া পেয়েছেন একটি গাড়ি ও ট্রফি। দ্বিতীয় রয়েছেন শিব ঠাকরে। আর প্রিয়াঙ্কা চাহার চৌধুরী হয়েছেন তৃতীয়।

গত বছর পয়লা অক্টোবর শুরু হয়েছিল বিগ বসের ১৬তম আসর। সালমান খানের পাশাপাশি অতিথি সঞ্চালক হিসেবে দায়িত্ব সামলান করণ জোহর, ফারহা খান। বুলেটিন হোস্ট হিসেবে দেখা যায় শেখর সুমনকে। আর দেখা যায় ১৭ জন প্রতিযোগীকে। যাদের মধ্যে ফাইনাল পর্যন্ত পৌঁছান। এম সি স্ট্যান, শিব ঠাকরে ও প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। শেষ মুহূর্তে শিব ও স্ট্যানের মধ্যে ছিল লড়াই।

বরাবরের মত এবারও প্রতিযোগীরা ঝগড়া-তর্ক, কথার মারপ্যাঁচে শো সরগরম রেখেছিলেন। তবে সেসব ছাপিয়ে প্রতিযোগীদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ির ঘটনা কয়েকবার উঠে এসেছে সংবাদ শিরোনামে। শিরোপা জয়ী স্ট্যানকেই পারফরমেন্স ও বুদ্ধিদীপ্ত কাজে সবার মধ্যে ‘উজ্জ্বল’ আখ্যায়িত করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin