বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন

Reporter Name / ২১৬ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর ফরিদপুরে আগমন উপলক্ষে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্রের যে তিনটি অঙ্গ রয়েছে তা হচ্ছে বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ। এ তিনটির কোন একটি অঙ্গ যদি দুর্বল হয় তাহলে সে রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হয়, আইনের শাসন ক্ষতিগ্রস্থ হয়, জনগন ক্ষতিগ্রস্থ হয়। সকলে মিলে বিচার বিভাগকে আরো গতিশীল করতে হবে।  বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।  বিচার ব্যবস্থায় বিচারক যদি ডান হাত হয়  তাহলে আইনজীবীরা হবে বাম হাত।
রবিবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুর জেলা আইনজীবি সমিতিতে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
জেলা আইনজীবি সমিতির সভাপতি ওয়াহিদুজ্জামান ও সাধারন সম্পাদক জাহিদ বেপারী এসময় বক্তব্য রাখেন।
এরআগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ফরিদপুর আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এসময় জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin