শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারেন না: কাদের

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৮:২১ পূর্বাহ্ন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সংঘাত চাই না। যারা নির্বাচন চায়, তারা সংঘাত চাইতে পারে না। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় বাংলাদেশে নির্বাচন বিদেশিদের তৎপরতার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের যে কোনো দেশের কার্যক্রমের একটা সীমা রয়েছে। ভিয়েনা কনভেনশনে কিছু নীতিমালা রয়েছে। সেই নীতিমালা অনুযায়ী চললে বিদেশি রাষ্ট্রদূতরা সব কিছু নিয়ে কথা বলতে পারবেন না। আমরা তাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে, এটা (বাংলাদেশ ইস্যুতে আপনাদের হস্তক্ষেপ) ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। এর বাইরে তো আমরা তাদের সঙ্গে সংঘাতে জড়াতে পারি না।

সেতুমন্ত্রী আরও বলেন, আমার কথা হলো নির্বাচন করতে হবে। যুক্তরাষ্ট্রে, ইউরোপীয় ইউনিয়ন যারা সরকারের সঙ্গে আলোচনা করেছে কেউ বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। তারা সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আমরা সংবিধান অনুযায়ী দ্বাদশ নির্বাচন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin