বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে ৬ জেলার ১৫ লাখ পরিবার : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২৭ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ৬ জেলার ১৫ লাখ পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, প্রতিটি পরিবার বছরে ৫০ হাজার টাকার সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এই সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ডলার সংকটে এলসি বন্ধ হওয়ায় চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে গেছে— জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের জবাবে জাহিদ মালেক বলেন, আমরা এ ধরনের সমস্যার কথা শুনিনি। আমাদের স্টক আছে এবং প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছি। এ বিষয়ে সরকার খুবই আন্তরিক। স্বাস্থ্যসেবার জন্য কোনো কিছু আমদানি করার প্রয়োজন হলে অন্য কিছু বন্ধ রেখে হলেও পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, কোনো সমস্যা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin