রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল মদনে বিএনপি নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতন করার অভিযোগ ইচাল্লা বিল দখলচেষ্টায় উত্তেজনা, পূর্বের চাষিদের অধিকার রক্ষার দাবি এলাকাবাসীর ফুলপুরে অবৈধ জ্বালানি মজুদ, পেট্রোল-ডিজেল জব্দ, মালিককে জরিমানা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: সচিবালয়ে যাওয়ার সময় বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৯ মার্চ) আকস্মিক এ তদারকিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিস্ময় প্রকাশ করেছেন।

জানা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্য দিনের মতো সকালেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিনের কার্যক্রমে ছিল ভিন্নতা।প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin