সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

Reporter Name / ৪৫৮ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন। তিনি ভাটারা থানার একটি মামলার আসামি।রোববার (১৮ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এই অভিনেত্রীকে বিমানবন্দরেই জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।

নুসরাত ফারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তার (নুসরাত ফারিয়া) বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।  নুসরাত ফারিয়া আটক, নাকি মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেপ্তারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক। সবশেষ গত ঈদুল ফিতরে মুক্তি পায় নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এক বছর বিরতির পর পর্দায় ফিরেও ভাগ্য সুপ্রসন্ন হয়নি অভিনেত্রীর। তবে আলোচনায় ছিল সিনেমাটির গান ‘কন্যা’। ঢালিউডের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin