শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিয়ে করছেন বিজয় ও রাশমিকা?

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৪:৫৯ পূর্বাহ্ন

বিনোদন  ডেস্ক: বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম বিনোদন জগতে প্রায় ‘ওপেন সিক্রেট’। যদিও জনসমক্ষে কখনো নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুই তারকা। তবে করণ জোহরের কফি কাউচ থেকে মালদ্বীপের রিসোর্ট– নিজেদের প্রেমে রাঙিয়েছেন এ যুগল। একাধিকবার একে অপরের পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন তারা।

অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারা। ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই বন্ধুত্ব বিজয় ও রাশমিকার। তারপর ‘ডিয়ার কমরেড’ ছবির সেটেই নাকি পরস্পরের প্রেমে পড়েন তারা। গত বছর ‘ডিয়ার কমরেড’ ছবির চার বছর পূর্তি উপলক্ষ্যে এক ফ্রেমেও ধরা দিয়েছিলেন এ যুগল। তারপরই ‘খুশি’ ছবির একটি প্রচার অনুষ্ঠানে বিয়ে করা নিয়ে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন বিজয়। এই তারকা জানান, কাছের বন্ধুদের সংসার পাততে দেখে তিনিও নাকি এবার সেই রাস্তায় পা দিতে আগ্রহী। নতুন বছরেই নাকি ইচ্ছাপূরণ হতে চলেছে তার। শোনা যাচ্ছে, আগামী মাসেই নাকি একে অপরের সঙ্গে আংটি বদল করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা।

ফেব্রুয়ারি মাসকে বলা হয় প্রেমের মাস। বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহে রয়েছে ভ্যালেন্টাইন্স ডে তথা ভালোবাসা দিবস। সেই সময় নাগাদই নাকি একে অপরের সঙ্গে বাগ্দান সেরে ফেলতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা। শোনা যাচ্ছে, এত বছরের সম্পর্কের পর আগামী ১৪ ফেব্রুয়ারি নাকি একে অপরকে বিশেষ উপহার দিতে চান বিজয় ও রাশমিকা। সে কথা মাথায় রেখেই নাকি জীবনের নতুন অধ্যায়ের দিকে একসঙ্গে পা বাড়াতে যাচ্ছেন তারা।

যদিও এখনো এ নিয়ে মুখ খোলেননি বিজয় বা রাশমিকা কেউই। এত বছর ধরে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হলেও ব্যক্তিগত সম্পর্ক ও জীবন নিয়ে কখনোই ক্যামেরার সামনে বিশেষ কিছু বলেননি তারা। তবে তারা যে একে অপরের খুব ভালো বন্ধু, সে কথা স্বীকার করতে কখনো জড়তা দেখা যায়নি বিজয় বা রাশমিকার মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin