মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিশ্বকাপে হারায় ফ্রান্সের শহরে শহরে দাঙ্গা

Reporter Name / ২৫৪ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:১৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে শেষ হলো কাতার বিশ্বকাপ। এদিকে হারের পর ফ্রান্সে শুরু হয়েছে দাঙ্গা। সোমবার (১৯ ডিসেম্বর) নেক্সটা টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

এর আগে রোববার (১৮ ডিসেম্বর) রাতে কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেসি-ডি মারিয়ার আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ গোলে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে ১৯৮৬ সালের পর শিরোপা জিতলো বিশ্বকাপের। এরপরেই হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়নে রাস্তায় নেমে আসে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এমনকি পুলিশ কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করলেও অফিসারদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানো হয়।

একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, লিয়নে, একজন মহিলা দাঙ্গাবাজদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আক্রমণ করা হয়েছিলো।

ডেইলি মেইলের খবরে বলা হয়, বিশ্বকাপে পরাজয়ে বিশৃঙ্খলার পর প্যারিসের রাস্তায় সশস্ত্র পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। ম্যাচের পর রাস্তায় নেমে আসে হাজার হাজার ফুটবল ভক্ত।

দ্য সানের রিপোর্টে বলা হয়, যখন উত্তেজনাপূর্ণ খেলার পরে আগুন জ্বলছিলো এবং আকাশে আতশবাজি ফুটছিলো, তখন ফরাসি রাজধানীতে বিখ্যাত চ্যাম্পস-এলিসিস-এ ভক্তদের সাথে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়।

বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাঙ্গার ভিডিও পোস্ট করেছেন যাতে প্যারিস এবং লিয়নের রাস্তায় বিশৃঙ্খলা দেখা যায়, পুলিশ টিয়ার শেল ছুড়লে লোকজন পালিয়ে যায়।

কর্মকর্তারা ডেইলি মেইলকে জানান, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১৪ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin