শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি গবেষণার উপর বেশী গুরুত্ব দিয়ে হবে

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন

আব্দুর রহমান,স্টাফ রিপোর্টারঃ

জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আলম খান বলেন, বিশ্ববিদ্যালয় হলো উচ্চ শিক্ষা ও মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং প্রতিযোগিতামূলক বিশ্বে
টিকে থাকার জন্য শিক্ষার্থীদেরকে ভালো ভাবে লেখাপড়া করে জ্ঞানার্জনের পাশাপাশি নিত্যনতুন গবেষণার উপর
বেশি বেশি জোর দিতে হবে।

তিনি প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-ছাত্রীদেরকে অর্জিত এবং গবেষণা লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করার উপর সর্বাধিক
গুরুত্ব আরোপ করেন।

তিনি রবিবার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১১টায় নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্হায়ী ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবিরের সভাপতিত্বে সেকশন অফিসার টুম্পা চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ হারুন অর রশিদ।

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ আঙ্গুর হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক হাফসা আক্তার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শোভন রায়,
সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মালা রানী বর্মন, জনসংযোগ কর্মকর্তা এনামুল হক, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ফারজানা ফাইজা একা।

আলোচনা সভার শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin