সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াঃ
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যান। ফলে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনসংলগ্ন বটতলা থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক দিয়ে ক্যাম্পাসের পাশের শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে ফের প্রধান ফটকে আসেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফটক সংলগ্ন মহাসড়কে বসে পড়েন। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা অবরোধ চলমান রাখেন। প্রায় আধাঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে বর্তমান কোটা পদ্ধতির ফলে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত ও বৈষম্যের শিকার হচ্ছেন। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ কোটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চাই। সারা দেশের ছাত্র সমাজ মাঠে এসেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin