মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বেনাপোল ছোট আঁচড়া গ্রামে কুড়াল দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করলো স্বামী

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ১:২৭ অপরাহ্ন

মোঃ কামাল উদ্দীন, জেলা ক্রাইম রিপোর্টার:

যশোরের বেনাপোলে কুড়াল দিয়ে পিটিয়ে স্ত্রী রেশমা খাতুনকে হত্যা করেছে আবু সালাম মোড়ল নামে এক পাষণ্ড স্বামী।

২৬ আগস্ট শনিবার দিবাগত রাতে শার্শা উপজেলার বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেশমা খাতুন উপজেলার বেনেখড়ি গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। ঘাতক স্বামী একই উপজেলার পাঁচভুলাট গ্রামের জয়নাল আবেদীন মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সালাম মোড়ল ও রেশমা খাতুনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন রাতে পরিকল্পিতভাবে কুড়াল দিয়ে রেশমা খাতুনের মাথায় অনবরত আঘাত করে সালাম মোড়ল। এতে রেশমা খাতুনের মৃত্যু হলে ঘাতক সালাম মোড়ল পালিয়ে যায়।

সকালে ঘটনাটি জানাজানী হলে স্থানীয় ইউপি সদস্য নার্গিস বেগম পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে রেশমা খাতুনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, শনিবার দিবাগত রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছে। আমরা নিহতের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin