সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বোনের বাড়ি থেকে ভাইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name / ২৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

আয়নাল ইসলামঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুঁয়া গ্রামে বোনের বাড়ি থেকে ঝুলন্ত এক তরুণের লাশ উদ্ধার করেছে গোবর্ধন থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) রাত আনুমানিক ৩টা থেকে ৬টার দিকে ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

নিহতের নাম জুবায়ের আহমেদ লিমন (২২)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ স্টেশন এলাকার বাসিন্দা এবং আমানুল্লাহ কারী ও সাজিদা খাতুনের ছেলে। লিমন ২০২১ সালে কাওরাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরপর থেকেই গফরগাঁওয়ের পাচুঁয়া গ্রামে তার বোনের বাড়িতে বসবাস করছিলেন। তার বোনের স্বামী প্রবাসে থাকায় তিনি সেখানে পারিবারিকভাবে সহযোগিতা পেতেন এবং দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে অবস্থান করছিলেন। তবে স্থানীয় লোকজন জানাই লিমনের এর আগে দুটি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতেও তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। প্রতিদিনের মতোই আচরণ ছিল লিমনের। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা বা মানসিক পরিবর্তনের লক্ষণ তারা দেখেননি। বৃহস্পতিবার সকালে দরজা বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা দিয়ে আত্মহত্যার বিষয় টের পেয়ে গফরগাঁও থানায় ফোন দিলে, পুলিশের উপস্থিতে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ।

গফরগাঁও থানার ওসি শিবিরুল ইসলাম বলেন,লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । আত্মহত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin