মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বোরকা পরে এসে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

Reporter Name / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:৫৪ পূর্বাহ্ন

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের সদস্যরা বোরকা পরে চুরি করতে আসেন। সিসি ক্যামেরায় দুজনকেই দেখা গেছে। পরে তারা দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করেন। বুধবার দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিংমলে এ চুরির ঘটনা ঘটে। শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটি থেকে স্বর্ণ নিয়েছে চোররা।

শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার দাবি, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি ছিল।

এ ছাড়া তার দোকানে ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। তিনি বলেন, ‘দোকানে সব মিলিয়ে ৫০০ ভরির মতো সোনা এবং নগদ ৪০ হাজার টাকা ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে। তিনি বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান যে আমার দোকানের তালা কাটা। এসে দেখি সব খালি।’ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় দোকানের মালিক অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin