মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ব্যাংক কর্মকর্তার অঙ্গ কর্তন মামলায় স্ত্রীর কারাদণ্ড

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫:৪৩ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান , নিজস্ব প্রতিনিধিঃ

কুষ্টিয়ার চৌড়হাসে ব্যাংক কর্মকর্তার পুরুষাঙ্গ কর্তন মামলায় স্ত্রী খালেদা পারভিন (৩৫) কে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।পৃথক দুটি ধারায় ৫ বছর ও ৪ বছর এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।১৮ মার্চ, সোমবার বিকেল ৩ টায় কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কেরামত আলী এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামী খালেদা পারভিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। দন্ডপ্রাাপ্ত খালেদা পারভিন যশোর জেলা কতোয়ালী মডেল থানার চুরামনকাঠি এলাকার হাফিজ উল্লাহ্র মেয়ে এবং সোনালী ব্যাংক কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়নপুর শাখার কর্মকর্তা আরিফুল হকের স্ত্রী।
মামলার এজাহার এবং আদালত সুত্রে জানাযায়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ২০২২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার চৌড়হাস আদর্শপাড়ার বাসায় স্বামী আরিফুল হককে খাবারের সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তার হাত পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দ্বিখণ্ডিত করে খণ্ডিত পুরুষাঙ্গ নিয়ে পালিয়ে যায়।পরে আরিফুল হকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভুগী ব্যাংক কর্মকর্তার বড় ভাবি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জহুরুল ইসলাম তদন্ত শেষে ২০২২ সালের ১২ নভেম্বর অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধেআদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin