মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে তারা দুইজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার ভোরে তিনি মারা যান। এছাড়া শ্রীনিবাস বাড়িতে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin