বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর ইবি ক্যাম্পাস

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টারঃ

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন ভর্তিচ্ছুরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে তীব্র রোদ থাকায় ভর্তিচ্ছু ও অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করে গাছের ছায়ায় অবস্থান নেন। পরে ১১টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, ‘এ’ ইউনিটে আমাদের কেন্দ্রে ৬ হাজার ৪৪২ জন ভর্তিচ্ছু অংশ নেবে। পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমরা প্রক্সিকাণ্ড ধরতে তৎপর রয়েছি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin