মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাগ্নের বিয়ে খেতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মামা

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৫৯ অপরাহ্ন
Oplus_131072

মোঃ হুমায়ুন কবির:
ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেলের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ১জন নিহত ও ১ জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯নভেম্বর) বিকালে নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার টাঙ্গাটিপাড়া গ্রামে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম মাওলানা ইনামুল ইসলাম(৩৩)।
প্রত্যক্ষদর্শী এলকাবাসী সিদ্দিক মিয়া জানান, ঈশ্বরগঞ্জগামী মোটরসাইকেলটি টাঙ্গাটিপাড়া অতিক্রম করার সময় প্রাণ কোম্পানীর একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এসময় কাভার্ডভ্যানটি চালকের মাথা পিষ্ট করে চলে যায়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়। অপর আরোহী গুরুতর আহত হয়। আহতকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নিহতের আত্মীয় মাওলানা রফিকুল ইসলাম জানান, তাঁরা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার গুইতিলা গ্রাম থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার ইসলামপুরে ভাগ্নের বিয়েতে যাচ্ছিলেন। নিহতের নাম মাওলানা ইনামুল ইসলাম(৩৩) ও আহত আমিনুল ইসলাম (৩৫) নিহতের বড় ভাই।
ফায়ার সার্ভিস, গৌরীপুর স্টেশনের ডিউটি অফিসার রাজু ইসলাম জীবণ জানান, দূর্ঘটনার খবর পেয়ে স্টেশন অফিসার মো. সুলতান মিয়ার নেতৃত্বে কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং আহত আমিনুল ইসলামকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গৌরীপুর থানার ওসি মীর্যা মাযহারুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin