মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় ছাদ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

Reporter Name / ৩০৯ Time View
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৩:৪২ অপরাহ্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

পরিবারের জন্য উপার্জনের টাকা বাড়ি ফেরা হলনা দিনমজুর রনি মন্ডলের।ফরিদপুরের ভাঙ্গায় ছাদ থেকে পরে এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত দিনমজুর রনি মন্ডল (৩০) রাজশাহীর দুর্গাপুর এলাকার আনারুল মন্ডলের ছেলে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে নুর ইসলামের বাড়িতে দিনমজুরের কাজ করতে যায় । সেখানেই কাজের সময় অসতর্কতা: বশত বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়ে পড়ে থাকে। পরে তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রনি তালুকদার রাজশাহী থেকে জীবিকার তাগিদে ফরিদপুরের ভাঙ্গায় দিনমজুরের কাজ করতে আসেন। ভাঙ্গা বিশ্বরোড মোড়ে শ্রমিক বেচাঁকেনার হাট থেকেসে কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামে পেঁয়াজের বীজ সংরক্ষণের কাজ করতে যায়। সেখানে পেঁয়াজের বীজ রোদে শুকানোর জন্য ছাদে যায় সে। পরবর্তীতে মেঘের কারনে তড়িঘড়ি করে পেঁয়াজের বীজ নামানোর সময় অসতর্কতা: বশত ছাদ থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জুয়েল বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে এসেছি। আগামীকাল নিহত রনি মন্ডলের অভিভাবক আসলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin