সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় দুটি পরিবারে চলছে শুধুই আহাজারি লিবিয়া গুলি করে হত্যা

Reporter Name / ২৮৮ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:২২ অপরাহ্ন

মোঃ সরোয়ার হোসেন,ভাঙ্গা( ফরিদপুর)প্রতিনিধিঃ
শত শত নারী পুরুষের ভীড় দুটি পরিবারের বাড়ী ঘিরে। শত নারী পুরুষের আহাজারি। এ দৃশ্য  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু হাওলাদার হৃদয় হাওলাদার(১৮) ও  একই গ্রামের মজিবর হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার(২২) এর বাড়ীর।। দুজনের পিতার মধ্যে ছিল বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। সেই সুত্রে গত দুই মাস আগে  হৃদয় ও  আকাশকে স্থানীয় দালালের মাধ্যমে জনপ্রতি ১৬ লক্ষ টাকায়  বাংলাদেশ থেকে ইতালির পথে পাড়ি জমায়। এরই ধারাবাহিকতায়  দুবাই সৌদি আরব হয়ে পৌছে যায়  লিবিয়ার গেম ঘরে।
কিন্তু ভাগ্য তাদের সহায় ছিলনা। দালালদের চাহিদা মোতাবেক দুই কিস্তিতে ১৬ লাখ করে  টাকা পৌঁছে দিলেও নতুন করে টাকার অংক যেন বাড়তে থাকে। দালালদের চাহিদামত টাকা  না দেওয়ায় দুই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে অভিযোগ পৃথক দুটি পরিবারের। শুক্রবার  নৃশংসভাবে হত্যার বিভৎস রকমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কান্নার রোল পড়ে যায় নিহত দুই যুবক হৃদয় ও আকাশের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালি গ্রামে। লিবিয়ার বেনগাজি শহরে
গেম ঘরে মাফিয়াদের হাতে গুলিতে নিহত গ্রামের দুই যুবক। এমন খবর শুনতেই গোটা ইউনিয়নের ও পার্শ্ববর্তী এলাকার শত শত নারী পুরুষ শুক্রবার বিকেলে  ভিড় জমায় নিহতের বাড়িতে। স্বজনেরা এলাকাবাসী  শান্তনা দিলেও কিছুতেই মানতে পারছেনা পরিবার দুটি। তাদের এবং  স্বজনদের আহাজারী আর কান্নায় আকাশ- বাতাস  ভারি হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin