বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষঃ আহত-২০

Reporter Name / ২০২ Time View
Update : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ন

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের
তুজারপুর গ্রামে দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা
হয়েছে। বুধবার রাত ১২টার দিকে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনার
জের ধরে গ্রামের প্রতিদ্বন্দি ওহাব ভ’ইয়া এবং ওমর মাতুব্বর পক্ষের মধ্যে সংঘর্ষের
সুত্রপাত হয়। পরে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দফায় দফায় চলা সংঘর্ষের ঘটনায় উভয়
পক্ষের ৩০ টি বসত ঘর ব্যাপক ভাংচুরের শিকার ও লুটপাটের ঘটনা ঘটে । খবর পেয়ে
রাতেই ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের
একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অতিরিক্ত পুলিশ সুপার
হেলাল উদ্দিন ভ’ইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে
আটক এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার
প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin